চানখাঁরপুলে দুই বাসের পাল্লা, মাঝে পড়ে যাত্রী নিহত
রাজধানীর চানখাঁরপুল মোড়ে দুই বাসের পাল্লাপাল্লিতে মাঝখানে পড়ে পিষ্ট হয়ে জয়দেব পাণ্ডে (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুটি বাসই পুলিশ জব্দ করেছে। জয়দেব পাণ্ডে ‘রয়েল ল্যাবরেটরিজ’ নামে একটি হারবাল ওষুধ কোম্পানির পরিবেশক ছিলেন। মৌমিতা বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মুসা গাজী জানান, তিনি বাসটির গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। বাম পাশে আরেকটি যাত্রীবাহী বাস যাচ্ছিল, সেটিও মৌমিতা পরিবহন। সামনে ছিল আরেকটি বাস। তিনটি বাসই বকশীবাজার থেকে পাল্লা দেয়। পেছনের মৌমিতা বাসটি বারবার সামনের বাসের পাশ কাটানোর চেষ্টা করে...