নতুন করদাতা খোঁজার বড় মিশনে নামছে সরকার
অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়াতে সরকার আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং রাজস্ব ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করার মাধ্যমে নতুন করদাতা শনাক্ত ও করের আওতায় আনার একটি বড় মিশন হাতে নিচ্ছে সংস্থাটি। তবে অনেক ক্ষেত্রে করছাড় ও বিশেষ সুবিধাও থাকছে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন, তাতে কর ও ভ্যাটের আওতা বাড়ানোর নানা প্রস্তাব থাকবে। এর অংশ হিসেবে ব্যবসায়-সংক্রান্ত ব্যাংক হিসাব খোলা, ব্যাংক ঋণ গ্রহণ এবং...