চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেওয়া হচ্ছে: চসিক মেয়র
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ৩৬টি খাল পুনঃখনন ও সংস্কার কাজ শেষ হলে প্রকল্পের অধীন খালগুলো সংরক্ষণ এবং প্রকল্পের বাইরে থাকা বাকী খালগুলো চিহ্নিত করে সেগুলো পুনঃখনন ও সংস্কার করার জন্য ডিপিপি প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এক্ষেত্রে খাল সংলগ্ন এলাকাগুলোকে সৌন্দর্যবর্ধন করে পর্যটনস্পট গড়ে তোলার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র। আজ বুধবার চসিক সম্মেলন কক্ষে কনসালটেন্সি প্রতিষ্ঠান আওয়ার পালস পয়েন্টের প্রতিনিধিদের সাথে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির উপস্থাপিত পাঁচ বছরের পরিকল্পনা অনুযায়ী, জিআইএস প্রযুক্তির ম...