গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না
দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সার্বভৌমত্বকে দমিয়ে রাখতে চায়; তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। তবে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের ভেতরে বা বাইরে সব ষড়যন্ত্র আমরা শেষ করে দেব। কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রায় অংশ নিয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ...