রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ব্যক্তিগত সুখবিলাসে রাজধানীর নিকুঞ্জ-১ আবাসিক এলাকার সাজসজ্জায় রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিমটি গঠন করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সমকালকে বলেন, টিমের সদস্যরা অনুসন্ধান কাজ শুরু করেছেন। তথ্য-প্রমাণ সংগ্রহ করতে টিমের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সূত্র জানায়, রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদের বিরুদ্ধে ব্যক্তিগত সুখবিলাসের জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দ...