আর্জেন্টিনা দলটি দারুণ ভারসাম্যপূর্ণ
এবারের আর্জেন্টাইন দলটি তারুণ্য ও অভিজ্ঞ খেলোয়াড়ের মিশেলে দারুণ ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। আলবিসেলেস্তে এবারের টুর্নামেন্টে বিশ্বকাপ ট্রফি জেতার অন্যতম দাবিদার হতে পারে। যদিও তা সহজ হবে না, এটা নিশ্চিত। কিন্তু আমার মতে, আর্জেন্টিনা এমন দলগুলোর অন্যতম, যারা সব প্রতিকূলতা পেরিয়ে শিরোপা জিততে সক্ষম। কোচ স্কালোনি চমৎকার একটি দল গড়েছেন। টুর্নামেন্টে ফ্রান্স ও স্পেনের পাশাপাশি আর্জেন্টিনা অন্যতম ফেভারিট। অনেকেই প্রশ্ন করেন আর্জেন্টিনার ইতিহাসে সেরা খেলোয়াড় সম্পর্কে। মেসি ও ম্যারাডোনার মধ্যে কে সেরা– সেই বিতর্কে যেতে চাই না আমি। এই প্রসঙ্গে আলোচনাও অহেতুক মনে করি। আসলে মেসির সঙ্গে কোনো...