অপরাধীরা বেপরোয়া কেন
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁহার স্কুলপড়ুয়া কন্যাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা আবারও প্রমাণ করিল– দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়াই চলিয়াছে; বিশেষত ধর্ষণ মহামারির রূপ লইতে যাইতেছে। বুধবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই রোমহর্ষক ঘটনাটি ঘটিয়াছে। ভুক্তভোগী মাতা-কন্যাকে হাসপাতালে ভর্তি করা হইয়াছে। উপরন্তু ঐ গৃহবধূর কনিষ্ঠ ভ্রাতা বলিয়াছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁহার ভাগনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হইতেছে। শুধু কক্সবাজারেই নহে; ধর্ষণের ঘটনা, উক্ত প্রতিবেদন অনুযা...