পরীমনির হাতে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন
চিত্রনায়িকা পরীমনি ও তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের হাতে সাংবাদিক রবিউল হোসাইন রাজু হেনস্তার শিকার হওয়ার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার সকাল ১০টায় নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে হাসান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিক রবিউল হোসাইন রাজু নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার। ঢাকায় আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে পরীমনি ও তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নাঙ...