যুক্তরাষ্ট্রে তিন বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি, ট্রাম্প বললেন—আমি মূল্যস্ফীতি ভালোবাসি
যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘মূল্যস্ফীতি ভালোবাসেন’। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার বার্ষিক হিসাবে ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) বুধবার প্রকাশিত তথ্যে দেখা যায়, মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ২ শতাংশ হয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৩ দশমিক ৮ শতাংশ। মূলত যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমি এটা ভা...