হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান
মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিবিসি ও আল-জাজিরা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি জানায় যে, তারা হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে। এছাড়াও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের নৌবাহিনী হামলা চালিয়েছে, যদিও এর তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। ত...