অতিরিক্ত ঠান্ডা পানি পানের ক্ষতি ও সতর্কতা
গ্রীষ্মের তাপপ্রবাহে বাইরে থেকে ঘরে ফিরেই অনেকের প্রথম কাজ হয় ফ্রিজের ঠান্ডা পানি পান করা। তীব্র গরমে এটি সাময়িক স্বস্তি দিলেও অভ্যাসটি দীর্ঘ মেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অত্যধিক ঠান্ডা পানি শরীরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং বিভিন্ন স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ায়। প্রথমত, গরম থেকে ফিরে হঠাৎ খুব ঠান্ডা পানি পান করলে গলার ওপর বিরূপ প্রভাব পড়ে। এতে গলার সংক্রমণ, সর্দি-কাশি ও গলাব্যথার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে খাবারের পর ঠান্ডা পানি পান করলে শ্বাসনালিতে মিউকাসের পরিমাণ বৃদ্ধি পায়, যা সংক্রমণকে আরও ত্বরান্বিত করতে পারে। দ্বিতীয়ত, ঠান্ডা পানি দ্রুত তৃষ...