জলাবদ্ধতা, দুর্গন্ধে নাকাল ৩০০ শিক্ষার্থী
প্রাক-বর্ষার বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। তলিয়ে থাকা পথঘাট ও প্রাঙ্গণের কারণে অনেক দিন ধরেই ভোগান্তিতে আছেন এ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা; যা সমাধানে এখনও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। বিদ্যালয়টির এমন অবস্থা দেখে বর্ষার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের মুখে আগামীতে এ এলাকার অবস্থা কেমন হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। তাছাড়া শিক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকদের একাংশ। বর্তমানে বিদ্যালয়টিতে প্রবেশের কোনো পথ নেই। এ এলাকায় বন্যা হয়নি। শুধু প্রাক-বর্ষার বৃষ্টিতেই জলাবদ্ধতার মুখে পড়েছে বিদ্যালয়টি। তলিয়ে...