বাজেটে ‘পদ্মা ব্যারাজ’ ও ‘তিস্তা মহাপরিকল্পনা’
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত হয়েছে মেগাপ্রকল্প ‘পদ্মা ব্যারাজ’। আগামী ৭ বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যবদল ও জীবনযাত্রার মান উন্নয়নে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নেরও উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৩৭ শতা...