আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঘটনার পর দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। যেসব রোগী এই মুহূর্তে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসারত আছেন, লাইসেন্স বাতিলের পর এখন তাঁরা কী করবেন এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, ‘লাইসেন্সবিহীন হাসপাতালে কোনো রোগীর চিকিৎসা নিতে যাওয়া উচিত নয়। যাঁরা চিকিৎসা নি...