বাদ্যযন্ত্রের দাম কমছে
দেশের তরুণ প্রজন্মের সৃজনশীল মেধা ও মননকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের একটি ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে ডিজিটাল কনটেন্ট ও সৃজনশীল শিল্পখাতকে উৎসাহিত করতে বাজেটে একাধিক শুল্ক ও কর সুবিধা ঘোষণা করা হয়েছে। ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত সংগীতের মানোন্নয়ন এবং নতুন সৃজনশীল সংগীত নির্মাণে সহায়তার অংশ হিসেবে গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও এর প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর ফলে এসব বাদ্যযন্ত্রের দাম কমে আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাত...