মানসিক অসুস্থতায় হারিয়ে গিয়েছিলেন ষষ্ঠী: পরিবার
অন্তত আড়াই মাস ধরে নিখোঁজ থাকা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী চন্দ্র বর্মণের (৬৫) সন্ধান মিলেছে জামালপুর সীমান্তে। বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইনের’ শিকার হিসেবে উদ্ধার হওয়া এই বৃদ্ধকে আনতে বৃহস্পতিবার সকালে জামালপুরে গেছেন তাঁর পরিবারের সদস্যরা। মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি হারিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। পারিবার জানিয়েছে, ১৫ দিন আগে কুড়িগ্রাম সীমান্তে তাঁকে দেখা যাওয়ার খবর পেয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে সেবারও হারিয়ে যান। পরিবার যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিল, তখন দেশের আ...