জনপ্রত্যাশা পূরণে আধাআধি প্রচেষ্টা
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনা সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজেটে 'সামর্থ্যের মধ্যে জনপ্রত্যাশা পূরণে আধাআধি প্রচেষ্টা' রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। সাইফুল হক মন্তব্য করেন, বিশাল ঘাটতি পূরণ এবং রাজস্ব সংগ্রহই হবে এই বাজেট বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ। তার মতে, মূল্যস্ফীতি রোধ করা না গেলে প্রবৃদ্ধির কোনো ইতিবাচক প্রভাব জনকল্যাণে আসবে না। এছাড়া, বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে বলেও তিনি সতর্ক করেন। বাজেটের আকার ও বাস্তবায়ন নিয়ে অ...