অভিমান মুছে গিয়ে যে সুতো জোড়া লাগে
নানার একটা কথা ছোটবেলা থেকেই মঞ্জুর মনে গেঁথে ছিল–‘তাঁতে শুধু কাপড় বোনা হয় না রে, মানুষের কথাও বোনা হয়। তাই তাঁতের সামনে মিথ্যে কথা কইস না।’ ছোটবেলায় কথাটা শুনে মঞ্জু হাসত। এখন আর হাসে না। ২৫ বছর পর গ্রামে ফিরে এসে সে দেখল, পুরোনো তাঁতঘরটা এখনও দাঁড়িয়ে আছে। শুধু নেই তার নানা, নেই কাঁধে ঝোলানো গামছা আর নেই সারারাত জেগে মাকু চালানোর সেই পরিচিত শব্দ। আছে শুধু একটা তাঁত, আরেকটা অসমাপ্ত শাড়ি–শাড়িটা মঞ্জুর নানির। নানা মারা যাওয়ার আগের রাতে নাকি তিনি শাড়িটা বুনতে বসেছিলেন। ভোর হওয়ার আগেই শেষ করার কথা ছিল। শেষ পাড়টুকু আর বোনা হয়নি। নানি বলতেন, সেদিন রাতে তাঁর স্বাম...