জমির বিরোধে বসতঘর ভাঙচুর, আকাশের নিচে এক পরিবার
যে বাড়িতে একসময় ছিল সংসারের হাসি-আনন্দ, সেই বাড়িই এখন যেন ধ্বংসস্তূপ। ভাঙা দেয়াল, এলোমেলো আসবাব আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা সংসারের জিনিসপত্র দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না খোরশিদা আক্তার। নিজের পৈতৃক ভিটায় থেকেও যেন পরবাসী তিনি। জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুরের পর গত সাত দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে তাঁর পরিবারের। খোরশিদা চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা। এই পরিবারটির এখন দিন কাটছে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায়। জমি নিয়ে বিরোধের জেরে গত ৩ নভেম্বর প্রতিপক্ষ তাদের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেছেন এই গৃহবধূ। ...