‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে বড় বরাদ্দ
দেশের ক্রীড়া খাতকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আগামী অর্থবছরের বাজেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘খেলাধুলাকে শুধু বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়; এটিকে কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টিকারী একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা, ক্রীড়া ইভেন্ট, গণমাধ্যম, ক্রীড়াসামগ্রী, পর্যটন এবং সংশ্লিষ্ট সেবাখাতের সমন্বিত বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার...