দাম কমতে পারে ৬০ নিত্য ও কৃষিপণ্যে
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে ৬০ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড় দেওয়া হয়েছে বাজেটে। এসব পণ্যের ওপর উৎসে কর হ্রাসের পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ কথা বলেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার জীবনের প্রথম বাজেট। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকারেরও প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী বলেন, মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য, যেমন-ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আ...