বিশ্বকাপে কখনো পেনাল্টি থেকে গোল পাননি ম্যারাডোনা
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহানায়ক ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে একার কাঁধে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া এই কিংবদন্তিকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনার শেষ নেই। তবে ফুটবলবিশ্বের এই জাদুকরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমন এক বিস্ময়কর পরিসংখ্যান রয়েছে, যা অনেকেই হয়তো জানেন না। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেললেও মূল ম্যাচের নির্ধারিত বা অতিরিক্ত সময়ে কখনো পেনাল্টি থেকে গোল করেননি ম্যারাডোনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অনেক তারকা ফুটবলারই পেনাল্টি থেকে গোল করে নিজেদের গোলসংখ্যা বাড়িয়ে নেন। কিন্তু ম্যারাডোনার ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ টানা...