শূন্যরেখা থেকে উদ্ধার, পরে পরিবারের কাছে
ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে জামালপুরের বকশীগঞ্জে ঠেলে দেওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম ষষ্ঠী চন্দ্র বর্মণ। বাড়ি রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রামে। পরিবার বলছে, ষষ্ঠী চন্দ্র মানসিক ভারসাম্যহীন। আড়াই মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। এদিকে গত বুধবার সকালে ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে বকশীগঞ্জে ষষ্ঠী চন্দ্রকে (৫৮) ঠেলে দেওয়া (পুশইন) হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে। পরে বিকেলে পরিবারের লোকজনের কাছে তাঁকে তুলে দেওয়া হয়। বকশীগঞ্জে ষষ্ঠী চন্দ্রকে ঠেলে দেওয়া পর থেকে সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘট...