ফ্যাসিবাদী শক্তি আর ফিরতে পারবে না, এআই ব্যবহার করে অপপ্রচার চলছে: বিমানমন্ত্রী
গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর কখনোই ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ফ্যাসিবাদের গুপ্তচররা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সহিংসতার বিভিন্ন ঘটনা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে। তবে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে কেউ পার পাবে না। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের টাউন হল এলাকার তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’র গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির...