ফ্রান্স শিবিরে গৃহদাহ
ফ্রান্সের বিশ্বকাপ দলে তারকার ছড়াছড়ি। রক্ষণ, মিডফিল্ড থেকে ফরোয়ার্ড–দলের দুর্বলতা খুঁজে বের করা দুষ্কর। রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং কাতার বিশ্বকাপের রানার্স আপ লেস ব্লুজদের চলতি বিশ্বকাপেরও টপ ফেভারিট বলা হচ্ছে। তবে দিদিয়ের দেশমের ফ্রান্স শিবিরে ‘ইগো সমস্যা’র অভিযোগ আছে; যা টুর্নামেন্ট শুরুর আগেই গৃহদাহে পরিণত হয়েছে বলে দাবি করেছে মুন্ডো দেপোর্তিভো, টিওয়াইসি স্পোর্টসসহ একাধিক সংবাদ মাধ্যম। গৃহদাহের সঙ্গে জুড়ে গেছে তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের নাম। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতির প্রীতি ম্যাচ খেলেই জাতীর দলের ক্যাম্প ছাড়েন ক...