দুর্বল ব্যাংকে মূলধন জোগাতে ৪০ হাজার কোটি টাকা খরচ
বিগত রাজনৈতিক সরকারের সময়ের অনিয়ম-জালিয়াতির কারণে দুর্বল হওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারে চলতি অর্থবছর ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। এর মধ্যে দুর্বল পাঁচ ব্যাংক একীভূতকরণে ২০ হাজার কোটি টাকা এরই মধ্যে দেওয়া হয়েছে। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীর অর্থ ফেরতসহ দুর্বল ব্যাংকের পুনঃমূলধনীকরণে আরও ২০ হাজার কোটি টাকা আলাদা রাখা হয়েছে বলে জানা গেছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, দুর্বল ব্যাংকের পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছর সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে পাচার হওয...