শুধু ব্যয় বাড়ে, সেতুর কাজ আর শেষ হয় না
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৯ সেতুর কাজ চলছে ধীরগতিতে। প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। বর্ধিত সময়ও এ মাসে শেষ হবে। এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। এদিকে নামে-বেনামে আগের ঠিকাদারই প্রকল্পের ৯টি সেতুর কাজ পাওয়ায় গুণগত মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, নকশা পরিবর্তন করে পুনরায় টেন্ডারের কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। অপরদিকে কর্তৃপক্ষের দাবি, ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজের এই ধীরগতি। জানা গেছে, প্রথম দফায় টেন্ডারে কাজ পাওয়া একাধিক ঠিকাদার শর্ত অনুসারে কাজ করতে ব্যর্থ হন। এ কারণে এসব প্যাকেজের টেন্ডার বাতিল করা হয়ে যায়। পুনরায় টেন্ডার হলেও ঘুরেফিরে...