চোখের চিকিৎসা করাতে এসে দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চোখের চিকিৎসা করানোর জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া হবিগঞ্জে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নীলফামারী, পঞ্চগড়, পাবনা ও নোয়াখালীতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট সাতজন। উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় নিহত চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসেছিলেন শফিকুল। তাঁর স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ঝিনাইদহ থেকে বাসে আজমপুরে পৌঁছান শফিকুল। বাসটি তাদের ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়। পরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতি...