পুলিশ-মোহনলালের বুদ্ধির খেলায় কেমন হলো ‘দৃশ্যম ৩’
দর্শকের পছন্দের যেহেতু ভিন্নতা আছে, তাই শিরোনামের প্রশ্নটির উত্তর এক কথায় দেওয়াটা সমীচীন নয়। তবে পূর্ণতা-অপূর্ণতার কয়েকটি দিক তুলে ধরে কিছুটা ধারণা দেওয়া যেতে পারে। এক কিশোরের লাশ গুম করার ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ ফ্রাঞ্জাইজির প্রথম দুই কিস্তি। সেই লাশ গুম করে কেন্দ্রীয় চরিত্র জর্জকুটি (মোহনলাল) যে অপরাধ করেছিলেন, তা অস্বীকারের উপায় নেই। কিন্তু এরপরও অপরাধ ধরা পড়ার কাছাকাছি মুহূর্তগুলোতে দর্শক হিসেবে আমরা জর্জকুটির বুদ্ধির খেলা আর মুক্তি দেখতে চেয়েছি। তৃতীয় কিস্তির গল্পে বুদ্ধির খেলার চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে অবরাধবোধের যন্ত্রণায়। এবার পুলিশ...