‘পুশ ইন’ ইস্যুতে বাংলাদেশ নিয়ে মন্তব্যে অস্বীকৃতি শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে ‘পুশ ইন’ ইস্যু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বাংলাদেশের সংসদে কোনো বিষয় উত্থাপিত হলে সে বিষয়ে মন্তব্য করার দায়িত্ব তার নয়; এ বিষয়ে প্রয়োজন হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ই বক্তব্য দেবে। শুক্রবার কলকাতার উপকণ্ঠ নিউটাউনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। এ সময় ‘পুশ ইন’ ইস্যু এবং বাংলাদেশের জাতীয় সংসদে এ বিষয়ে সম্ভাব্য আলোচনা নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। ভারতের দৃষ্টিতে যাকে ‘পুশ ব্যাক’ বলা হচ্ছে, বাংলাদেশে সেটিই ‘পুশ ইন’ হিসেবে...