চট্টগ্রাম নগরের ৩ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা
চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ তিন প্রবেশদ্বারের সড়কের মুখে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালানো হবে। এ জন্য সিএমপিকে সাতটি অত্যাধুনিক লেজার স্পিড ক্যামেরা দিয়েছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিএমপি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। অতিরিক্ত গতির কারণে সড়ক...