পদাবলি
কোমল ঘাতক সোহরাব হাসান আমাকে বিষণ্ন করো প্রিয়তমা শ্যামাঙ্গী রমণী তোমার নিঃশ্বাস বিষ অন্তর্গত মধু রেখে যায়। আমাকে নিস্তব্ধ করো; অন্তরঙ্গ গাঢ় বেদনায় আমাকে বিশুদ্ধ করো অনিঃশেষ রক্তিম চুম্বনে আমাকে কাতর করো বিরহের বিনিদ্র রাত্রিতে আমাকে ভিখেরি করো, তুমি হও যুগের গান্ধারী আমাকে বিদীর্ণ করো তুমি হও সুতীক্ষ্ণ পেরেক আমাকে প্রতিমা করো তুমি হও মাটির কুমার আমাকে প্রলয় করো, তুমি হও সমুদ্রের ঝড় আমাকে বিধ্বস্ত করো, তুমি হও সুতীব্র কম্পন আমাকে আগুন করো, তুমি হও দগ্ধ পোড়া কাঠ আমাকে সজল করো, তুমি হও শ্রাবণের মেঘ আমাকে নিহত করো, তুমি হও কোমল ঘাতক। মধুবালা এ হেমন্তে তুষার কবির দূর ধূলিপথ পার হয়...