বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে যুবদলের নেতা মো. সোহাগ ওরফে সোহেলকে গুলি করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। চার বছর তিনি সৌদি আরব ছিলেন। গত ২০ জুলাই দেশে ফেরেন। স্থানীয় সূত্র জানায় গত বুধবার দুপুরে পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় রসুলপুর গ্রামের যুবদল কর্মী সুমনকে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ছেনি আলম, নাছির, জহির ও...