আদিবাসীদের ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে
আদিবাসীদের আত্মপরিচয়, ভূমির মালিকানা, ভাষা ও সংস্কৃতির অধিকার নিশ্চিত করতে সাংবিধানিক ও আইনগত স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের অভিযোগ, ভূমি দখল, উচ্ছেদ, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য ও নারী নিপীড়নের কারণে দেশের পাহাড় ও সমতলের আদিবাসীদের সামাজিক জীবন ক্রমেই দুর্বল হচ্ছে। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৯ বছর পার হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তারা। রোববার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে বর্ণাঢ্য শোভাযা...