চলচ্চিত্রের সোনালি অতীত ও বর্তমানের মেলবন্ধনে ‘একাল-সেকাল’
চলচ্চিত্রের সোনালি অতীতের সঙ্গে সমকালীন নির্মাণের যোগসূত্র স্থাপনের প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হচ্ছে দেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী পুরোনো চলচ্চিত্রের পাশাপাশি সাম্প্রতিক সময়ের আলোচিত নির্মাণ। গতকাল রোববার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্র...