আলো ছড়াতে গিয়ে শঙ্কায় কলেজ শিক্ষকের জীবন
অনলাইনের জুয়ায় নিঃস্ব হচ্ছে কিশোর-তরুণরা। তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। লালমনিরহাটের আদিতমারীতে এমন চক্রের বিরুদ্ধে মাঠে নামেন শিক্ষক আরিফুল ইসলাম (৩৪)। জুয়া পরিচালনাকারী ব্যক্তিদের সতর্ক করেন। সচেতন করেন জুয়ায় জড়িয়ে পড়া কিশোর-তরুণদের। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে জুয়া পরিচালনাকারী চক্র। তাদেরই হামলায় গুরুতর আহত অবস্থায় ১০ দিন ধরে হাসপাতালে আছেন আরিফুল ইসলাম। তাঁর জ্ঞান ফেরেনি গতকাল রোববার পর্যন্ত। এরই মধ্যে গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন আরিফুলের স্ত্রী মাকামাম মাহমুদা শম্পা। এর মধ্যে পরিবারকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে মামলার আসামিরা। আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের...