মামলার তারিখ পড়লে মেন্ট্রাল ট্টমার মধ্যে থাকি: পরীমণি
পাঁচ বছর আগে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির হয়ে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, ‘আমি আসলে অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই। যখন এই মামলার তারিখ পড়ে। আবার সেই ঘটনাগুলো রিকল করা। এগুলো বলতে গেলে এক ধরনের মেন্টাল টর্চার। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভুঁইয়ার আদালতে পরীমণির জেরার দিন ছিল। তবে পরীমণি দেরিতে আসায় জেরা হয়নি। তাই, বিচারক আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা পরীমণি। তিনি বলেন, &l...