বিয়ে নিয়ে বিরোধের জেরে হুমকি, প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহতের স্বজনরা এ ঘটনায় মোজাম্মেল (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক পরিবারের বরাত দিয়ে জানান, ভিকটিমের বাড়ির আত্মীয়দের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে আব্দুল মান্নানের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্য...