মার্কিন নিষেধাজ্ঞার ছায়া ও মধ্যপ্রাচ্যে প্রভাব বৃদ্ধির চেষ্টার মধ্যেই মিসরে শি
ইরানের বাণিজ্য অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন আবহের মধ্যে মিসর সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের আর্থিক প্রতিষ্ঠানই মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, বুধবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন শি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তিনি কায়রোতে পৌঁছান। দুইদিনের সফরে কয়েকটি আর্থিক চুক্তি স্বাক্ষরের কথা আছে। একইসঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব নিয়েও তারা আলোচনা করতে পারেন। বিশ্লেষকদের মতে, এই বৈঠককে কায়রো তার কৌশলগত স্বায়ত্তশাসন তুলে ধরার কাজে ব্যবহার করবে। অর্থাৎ, ও...