বাবার শূন্যতায় প্রেরণা পাচ্ছিলেন না মেসি
তাঁর জন্মটা রোজারিওর এক সাধারণ পরিবারে। মা সেলিয়া কুচ্চিত্তিন খণ্ডকালীন গৃহকর্মী ও একটি ম্যাগনেট কারখানায় কাজ করতেন। বাবা হোর্হে মেসি ছিলেন একটি স্টিল কারখানার সুপারভাইজার। সাধারণ পরিবারে বেড়ে ওঠা লিওনেল মেসি বিশ্বফুটবলের মহাতারকা হতে পেরেছেন মা-বাবার অক্লান্ত পরিশ্রমে। আকাশি-সাদা জার্সিতে ছেলেকে ধীরে ধীরে মহিরুহ হয়ে উঠতে দেখেছেন তারা। গত মাসে সেলিয়া কুচ্চিত্তিনি হারিয়েছেন তাঁর প্রিয় স্বামী হোর্হে মেসিকে। আর মেসি হারিয়েছেন বাবাকে। স্বামী হারানোর শোকটা কাটিয়ে না উঠতেই প্রিয় সন্তানের আর্জেন্টিনাকে বিদায় জানানোর ঘোষণাটা ব্যথিত করেছে সেলিয়াকে। ছেলের অবসর প্রসঙ্গ উঠতেই চোখ দিয়ে শুধু পানি ঝরেছে সেলি...