এক সিনেমায় খুলেছে অনীত পাড্ডার ভাগ্যের চাকা
মাত্র একটি সিনেমায় অভিনয় করে ভাগ্যের চাকা খুলে গেছে অনীত পাড্ডার। ‘সাইয়ারা’ নামে সেই সিনেমা দিয়েই কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অনবদ্য অভিনয় দিয়ে দর্শক মনে ঝড় তুলতেও সময় লাগেনি। যার সুবাদে বড় ও আলোচিত নির্মাতাদের দৃষ্টি ঘুরে গেছে অনীতের দিকে। সিনেমার পর সুযোগ এসেছে ওটিটি দুনিয়ায় পা রাখার। যার সুবাদে তরুণ এই অভিনেত্রীর দেখা মিলতে যাচ্ছে ‘হুঙ্কার: দ্য রোর’ নামে থ্রিলার সিরিজের। আজকালসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, খুব শিগগিরই জিওহটস্টার-এ প্রিমিয়ার হতে চলেছে ‘হুঙ্কার: দ্য রোর’ নামে নতুন থ্রিলার ও কোর্টরম ড্রামার। যেখানে...