মুরগির খোপে কুণ্ডলী পাকিয়ে ছিল অজগর, ভয়ে সংজ্ঞা হারালেন গৃহিণী
সাতক্ষীরার শ্যামনগরে হাঁস-মুরগির খোপ খুলতে গিয়ে বিশাল আকৃতির অজগর দেখে ভয়ে সংজ্ঞা হারিয়েছেন এক গৃহিণী। বুধবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার কৃষক মুক্তার আলীর বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে বন বিভাগ। সাপটির ওজন প্রায় ২৮ কেজি। মুক্তার আলী জানান, প্রতিদিনের মতো সকালে তাঁর স্ত্রী হাঁস-মুরগি বের করতে খোপের দরজা খুলতে যান। এ সময় প্রথমে একটি মৃত মুরগি দেখতে পান তিনি। পরে খোপের এক কোণে কুণ্ডলী পাকিয়ে থাকা বিশাল অজগরটি দেখতে পেয়ে ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করার সময় অজগরটি দেখতে পান। পরে স্থানীয় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের খবর দেওয়া হয়।...