রংপুরে সাংবাদিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
রংপুরে সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার আরেক অভিযুক্তকে আদালত খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। রায়ে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলার আরেক অভিযুক্ত জহিরন আক্তার জুঁই বেকসুর খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। এই রায়ে সংক্ষুব্ধ হ...