এক কোটি টাকা চুরির পর খুদে বার্তা–‘জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি’
‘আমি দু:খিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি’ অর কফি শপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। উপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচব কি–না। যদি বেঁচে থাকি আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি। কারণ আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’ মঙ্গলবার তৈরি পোশাক কারখানা ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যান চাইনিজ নাগরিকের (ব্যক্তিগত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক) মোবাইল ফোন নম্বরে ইংরেজিতে এমন একটি খুদে বার্তা পাঠিয়েছেন তার গাড়ি চালক জাহিদ হাসান। এ খুদে বার্তার কারণ হলো, ওই চাইনিজ ব্য...