বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় ফিলিপাইন
বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ফিলিপাইন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক ও জনসম্পর্ক আরও জোরদারে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। বুধবার ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যব্যবস্থ...