দেড় মাসে ১১ ডাকাতি জনমনে আতঙ্ক
কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় গত দেড় মাসে অন্তত ১১টি ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘটিত ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট হয়েছে। সম্প্রতি এক বাড়িতে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। একের পর এক এমন ডাকাতির ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা দায়িত্বে না থাকায় প্রশাসক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাঙ্ক্ষিত তৎপরতা দেখা যাচ্ছে না। পাশাপাশি গ্রামপুলিশ ও চৌকিদারদের রাতের পাহারাও আগের মতো সক্রিয় নয় বলে অভিযোগ রয়...