বেওয়ারিশ মরদেহের গোসল-দাফনে বিনামূল্যে সেবা দেবে মাস্তুল ফাউন্ডেশন
সমাজের সুবিধাবঞ্চিত ও বেওয়ারিশ মানুষের মর্যাদাপূর্ণ শেষ বিদায় নিশ্চিত করতে ‘মাস্তুল মরদেহ গোসলখানা’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে মাস্তুল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের আওতায় অসহায় ও বেওয়ারিশ মরদেহের গোসল, কাফন ও দাফনসংক্রান্ত সব ধরনের ব্যয় তারা বিনামূল্যে বহন করবে। মাস্তুল ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সেবার মান ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনার জন্য সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাস্তুল ফাউন্ডে...