১৩ ফর্মেশন শেষে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ব্রাজিলের কোচ হিসেবে এক বছর দায়িত্ব পালন করেছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ১২ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন। ফর্মেশন ব্যবহার করেছেন ১৩টি। পরীক্ষা-নিরীক্ষার ওই যাত্রা শেষে মরক্কোর বিপক্ষে রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ডন কার্লোর ব্রাজিল। দেশটির সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, নানা কৌশল প্রয়োগ করে শেষ পর্যন্ত রাইট ব্যাকে দানিলো এবং লেফট ব্যাকে অ্যালেক্স সান্দ্রোকে রেখে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন আনচেলত্তি। অথচ কোচ হওয়ার পর কার্লো তার সিস্টেমে ডগলাস সান্তোসকে ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। অভিজ্ঞ দুই ফুলব্যাকের সঙ্গে সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিলের শুরুর একাদশে...