পোলট্রি খাবারের বস্তায় দাম বেড়েছে ২২৫ টাকা
মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধসহ আনুষঙ্গিক উপকরণের দাম বাড়ার কারণে এমনিতেই লোকসানের মুখে ছিলেন কিশোরগঞ্জের পোলট্রি খামারিরা। বাজারে ডিমের ন্যায্যমূল্য না পাওয়ায় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক খামার। লোকসান ঠেকাতে একাধিকবার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েও প্রতিকার পাননি তারা। এর ওপর জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে নতুন করে বেড়েছে মুরগির খাবারের দাম। এতে আরও গভীর সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। গত সোমবার সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কয়েকটি খামারে গিয়ে খামারিদের এমন দুর্দশার চিত্র দেখা গেছে। খামারিরা জানান, পুরো জেলায় নিবন্ধিত মুরগির খামার তিন হাজারেরও বেশি। এর মধ্যে কিশোরগঞ্জ-নিকলী সড়...