প্রাকৃতিক ময়েশ্চারাইজার
আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত রোদ, ধুলাবালি কিংবা শীতে গরম পানি ব্যবহারের কারণে ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন দেখায়। তাই শীতে সুন্দর, কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। ত্বকের যত্ন নিতে সব সময় দামি প্রসাধনীর প্রয়োজন হয় না। ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়েও সহজে ময়েশ্চারাইজিং বাম, জেল ও ক্রিম তৈরি করা সম্ভব। এতে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সম্ভব। আবার হুট করে রেডিমেইড ময়েশ্চারাইজার শেষ হয়ে গেলেও ঘরোয়া ও প্রাকৃতিক উপাদানে তৈরি ময়েশ্চারাইজার আপনার ত্বককে সুরক্ষিত রাখবে। অ্যালোভেরা ও গ্লিসারিন অ্যালোভেরা ত্বককে সতেজ ও আর্দ্র রাখতে সাহায্য ক...